শুদ্ধভাবে বাংলা বলতে ও লিখতে শেখা প্রতিটি বাঙালির দায়িত্ব- প্রফেসর আবুল আনাম রিয়াজ
স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় শহিদ দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে সিলেটের স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিনের শুরুতেই শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিন মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কলার্সহোমের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখার অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি কেবল আমাদের শোকের দিন নয়, এটি আমাদের গর্বের এবং জাগরণের দিন। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। আজ এই দিনটি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে, যা আমাদের বাংলা ভাষার জন্য এক অনন্য বিশ্বজনীন স্বীকৃতি। শুদ্ধভাবে বাংলা বলতে ও লিখতে শেখা প্রতিটি বাঙালির দায়িত্ব। আমাদের নিজস্ব সংস্কৃতির শিকড় হলো এই ভাষা। ৫২-র ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। এই বীরত্বগাথা তোমাদের মনে সাহস ও দেশপ্রেম জোগাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল শিক্ষা হলো নিজের ভাষাকে যেমন ভালোবাসবো, অন্যের মাতৃভাষাকেও ঠিক তেমন সম্মান দেবো।




