জকিগঞ্জের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রহিমের ইন্তেকাল, আজ রোববার জানাজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ১২:১২:০৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনের পিতা হাজী আব্দুর রহিম (নেনা হাজী) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার বিকেল ৫ ঘটিকায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী আব্দুর রহিম জকিগঞ্জ উপজেলার একজন বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নিজ উদ্যোগে। জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাতিদেওহর নগর-কান্তি গ্রামের বাসিন্দা তিনি।
আজ রোববার বেলা ২ টা ১৫ মিনিটে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




