সিলেটের যেসব এলাকায় সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:১৯:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল সোমবার (২ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার (১ মার্চ) বিকালে বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩ কেভি শ্রীরামপুর, গোটাটিকর, ১১ কেভি শিববাড়ীবাজার, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




