সিলেটে চুরি করতে গিয়ে হিজড়া আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:২১:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর একটি বাসায় কৌশলে চুরি করতে গিয়ে এক হিজড়াকে আটক করেছেন স্থানীয় লোকজন। শনিবার রাতে তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন খারপাড়া মিতালী আবাসিক এলাকা ১৫-জি বাসা থেকে তাকে আটক করে পুলিশে দেন তারা।
আটককৃত তৃতীয় লিঙ্গ (হিজড়া) ফজল ওরফে ফজিলা (৪৪) সিলেটের শাহপরান (র.) থানাধীন মুক্তিরচকের মানিক মিয়া সন্তান।
পুলিশ জানায়, তৃতীয় লিঙ্গ (হিজড়া) চোর ফজল ওরফে ফজিলা (৪৪) বোরকা পড়ে সিলেট শহরের বিভিন্ন আবাসিক এলাকায় কৌশলে গৃহে প্রবেশ করে মোবাইল সেটসহ মূল্যবান মালামাল চুরিয়া করে নিয়ে আসে। পরে শনিবার একটি বাসায় তাকে চুরি করার সময় আটক করে স্থানীয়রা পুলিশে দেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




