সিলেটে ৪ টি চাকু সহ ছিনতাইকারী চক্রের ৭ সক্রিয় সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:২৫:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে ৪ টি চাকু সহ ছিনতাইকারী চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদেরকে নগরীর বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮), শওকত মিয়া (৩০)। তারা সকলে সিলেটের কোতোয়ালী থানা এলাকায় ভাসমান অবস্থায় থাকেন।
পুলিশ জানায়, রোববার ভোরে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে চিহ্নিত ৭ ছিনতাইকারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




