সিলেটে এসেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ১০:৪১:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও প্রতিমন্ত্রী সকাল সোয়া ১১টায় রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম পরিদর্শন করবেন।




