নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্টের সভাপতি ঋত্বিক, সম্পাদক মাঈন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৮:৩২:০৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋত্বিক দাশ ও সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন মনোনীত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩রা মার্চ ) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো আবুল ফজল এবং নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশনের উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক সুব্রত দাশ।
নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈপায়ন দাস, মাহফুজ আহমেদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাশ, কোষাধ্যক্ষ সজীব দাশ, সহকারী কোষাধ্যক্ষ আজিজুর রহমান।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ফারিহা মাহবুবা, দপ্তর সম্পাদক ফখরুল আমিন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান তারেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত হাসান, নারী বিষয়ক সম্পাদক সুমি দাশ ও নুসরাত জাহান নীলা।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তাসনিম আল মামুন ও সামীহাত রেজা। এর আগে নবীগন্জ থেকে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সদস্য, বর্তমান সদস্যসহ অনেকে।




