জৈন্তাপুরে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৩:০৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদাদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাহাড় টিলা কেটে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার কদমখাল ও বাংলা বাজার এলাকায় অবৈধভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মেশিনে এ অভিযান পরিচালা করা হয়।
আজ মঙ্গলবার (৩রা মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৩ ধারায় এই অভিযান করে জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় অভিযানে অংশ নেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।




