দেশে ফিরলো দুবাই প্রবাসী কানাইঘাটের হাসানের মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৯:০০:৫৯ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : দুবাই প্রবাসী কানাইঘাটের হাসানের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছলে স্বজনরা লাশের কফিন গ্রহণ করেন।
হাসান আহমদ (৩৯) গত ২৩ শে ফেব্রুয়ারী সোমবার দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
হাসান আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ঘড়াইর গ্রামের মনির উদ্দিন এর ২ য় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসান আহমদ ৫ বছরের একমাত্র পুত্র সন্তানের জনক। তাঁর এমন মৃত্যুর সংবাদে স্বজনসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল সোমবার সকাল ১০ টায় নিজ মহল্লা ঘড়াইগ্রাম জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে হাসান আহমেদের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, হাসান আহমদ জীবন জীবিকার তাগিদে প্রায় ৭ বছর পূর্বে দুবাইতে পাড়ি জমান। সর্বশেষ ৩ মাস পূর্বে জানুয়ারী মাসে ছুটি কাটিয়ে আবারও দুবাইতে চলে যান। শেষবার আজ তিনি লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।




