সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:১২:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, রোববার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্লপ জি ক্রিম এবং মদ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।
লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




