দিরাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ৩৬০ পরিক্ষার্থী অনুপস্থিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:১৬:৪৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ৩৬০ পরিক্ষার্থী অনুপস্থিত। আজ বুধবার ১৫ এপ্রিল দিরাই উচ্চ বিদ্যালয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিগত ২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এ বছর দিরাই উপজেলায় মোট ৯৯২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৩২ জন। ফলে ৩৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তবে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি নিয়ে শিক্ষামহলে আলোচনা তৈরি হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন যতা সময়ে পরিক্ষা না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জানান, পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত তদারকি ছিল।




