বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ১২:২৬:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদ’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের নতুন কমিটিতে ইবাদুর রহমান রুমেলকে সভাপতি এবং এমদাদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ওই রাতে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এবাদুর রহমান সুমন, সহ সভাপতি- লুতফুর রহমান, ছালিক আহমদ, বিলাশ দাস, মাসুক আহমেদ, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম (ফুড়ারপার), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল মালেক, তোফায়েল আহমেদ, তারেক রহমান সাংগঠনিক সম্পাদক- কাজল বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক- লাহিন আহমেদ, লোকমান হোসেন সোহাগ (মুরারগাও)।
অর্থ সম্পাদক হিসেবে বিধান বিশ্বাস, সহ অর্থ সম্পাদক- তারেক রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জাবের হোসেন নওশাদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- অপু দাশ, ক্রীড়া সম্পাদক- ইসরাফিল আলী (মুরারগাও), সহ ক্রীড়া সম্পাদক- রিহাদ হাসান, দপ্তর সম্পাদক- ছালমান আহমদ, সহ দপ্তর সম্পাদক- রাজিব দাশ, আইন বিষয়ক সম্পাদক- রেজান আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক- সঞ্জয় বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক- জাকারিয়া আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- শাহিন আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- ওয়াহিদ উদ্দিন তানভীর, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- ওলিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- রায়হানুজ্জামান রিফাত, শিক্ষা বিষয়ক সম্পাদক- ইমতিয়াজ আহমেদ সুমন, সহ শিক্ষা বিষয়ক- রিহাদ হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- বিশাল দাস সাগর, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মুবিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিহান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক- হ্যাপী রাণী দাস।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে সবুজ আহমদ, তাসকিন আহমদ, আবু তাহের (ফুড়ারপার), রুমান আহমদ, সঞ্জয় বিশ্বাস, রায়হানউজ্জামান রিফাত, সুমন বিশ্বাস, রাজন বিশ্বাস, সুজিত বিশ্বাস, সোহাগ আহমদ, মিটু দে, সংগ্রাম দাস, গোবিন্দ দাস, জাকারিয়া আহমদ (ফুড়ারপার), শুভ বিশ্বাস, মাহিন আহমদ, ইয়াহিয়া আহমদ, বিশাল দাস ও দুর্জয় দাস রয়েছেন।
কমিটিতে স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশ্বজিৎ দাস, সাবেক সভাপতি আলামিন, সুয়েব মালেক, হারুনুর রশীদ এবং সাবেক সেক্রেটারি কিংকর দাস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ছাত্রসমাজের উন্নয়ন, এলাকার শিক্ষার প্রসার এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




