শ্রমিক নেতা দিলোয়ারের মুক্তি দাবিতে এবার মাঠে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ১২:৫৭:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা উপধারার সংশোধন ও সুনামগঞ্জের পরিবহন শ্রমিক নেতা দিলোয়ারকে মুক্তি না দেয়া হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারী দিয়েছে পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারী প্রদান করে সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা।
মানববন্ধনের বক্তরা জানান, শ্রমিকরা সড়ক পথে ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেন। বিগত সময়গুলোতে শ্রমিকের জন্য যতো আইন করা হয়েছে তা শ্রমিকদের কল্যাণে আসেনি। ২০১৮ সালে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা উপধারায় পরিবহন শ্রমিকদের সাংঘর্ষিত হওয়ায় এই ধারাগুলোর সংশোধনের দাবি করেন সংশ্লিষ্টরা।
সড়ক দুর্ঘটনা মামলায় কারাগারে থাকা জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শাখা সদস্য দিলোয়ার মুক্তির দাবি জানান পরিবহন শ্রমিকরা।
মানববন্ধনে অন্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা পরিহন শ্রমিক নেতা সুজাউর কবির, নুরুর হক, আব্দুল মতিন, বুরহান উদ্দিন।
উল্লেখ্য, গত মার্চ মাসে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দাগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই নিহত হন। এই মামলায় গত ৪ মাস যাবত জেল হাজতে রয়েছেন অভিযুক্ত চালক দিলোয়ার হোসেন। আগামী ১৪ জুলাই সুনামগঞ্জ আদালতে তার জামিন শুনানীর তারিখ ধার্য রয়েছে।




