সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ১১:০৪:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে রাজু দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিার (১০ জুলাই) সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন সেটা নামিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজু সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার গোয়াবাড়ীর আব্দুল্লাহর বিল্ডিংয়ের ভাড়াটিয়া রাখাল দাসের ছেলে। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুদনখল্লি গ্রামে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিার সকালে রাজুর মা বাসায় ফিরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন৷ পরে তিনি সহ স্থানীয়দের সহায়তায় তাকে সেখান থেকে নামিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন, তার মা বাইরে কাজ করেন। সে রাত করেই বাড়ি ফিরে। তার মা সকালে বাসায় ফিরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তারা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করলে আমাদের জানানো হয়। তার লাশ আগামীকাল সকালে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটি সম্পর্কে জানা যাবে।




