এবছর পাসের হার দাঁড়িয়েছে ৪৭.৫ শতাংশ
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১১:৫৬:১০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) রাত ৯টায় কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ধারিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এবছর ভর্তি পরীক্ষায় ১৮৬ টি আসনের বিপরীতে মোট ১,৫২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবছর পাসের হার দাঁড়িয়েছে ৪৭.৫ শতাংশ।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, মহাবিদ্যালয় পরিদর্শক অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা খুব শিগগিরই কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে শিক্ষার্থীরা সহজেই পরবর্তী ধাপে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ জুন ২০২৫ তারিখে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ২টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।




