নগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত না হলে শোয়া কর্মসূচী ২৩ জুলাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৭:৩১:১৯ অপরাহ্ন
সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত করার দাবীতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। আগামী ৭ দিনের মধ্যে সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ২৩ জুলাই শোয়া কর্মসূচী পালিত হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন- ১৫ দিনের সময় দেওয়ার পরও সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিলেট মহানগরীর ৪২ টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয়নি। অবস্থান কর্মসূচী থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা জন্য আবারও ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়। আগামী মঙ্গলবারের মধ্যে সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে আগামী ২৩ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশনে প্রাঙ্গণে শোয়া কর্মসূচী পালন করা হবে। আগামী ৭ দিনের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ।
দুই ঘন্টার অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. আমিনুল ইসলাম ডিনেস, সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ধর্ম সম্পাদক মো. শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি ইমাদ হোসেন রিপন, সচেতন নাগরিকদের মধ্য থেকে ডা. মো. টুনু মিয়া আনছার, সিসিক ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইমরান আহমেদ রাহুল, অবস্থান কর্মসূচীতে নেতৃবৃন্দ ও সিলেট প্রেমী সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজকর্মী নেছার আহমদ নেছার, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজমল আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মো. আব্দুল আলী, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া খান, আবু সাঈদ চৌধুরী জুবায়ের, জোবায়দা বেগম আখি, কবি ও সাহিত্যিক মকসুদ আহমদ লাল, ওয়াছির চৌধুরী, মো. বাহাউদ্দিন বাহার, মো. মহসিন উদ্দিন সুমন, নীলমনি কান্ত চন্দ, মো. আজিজুল ইসলাম ওয়াসিম, মো. দুলাল মিয়া, সৈয়দ হামিদুর, মো. আদনান ছামি ফাহিম, মো. সাব্বির হোসেন, মো. শাহি ইসলাম মারুফ, মো. আলী হায়দার, মো. সুমন আহমদ, মো. এরশাদ আলী, রিপন তালুকদার, গৌতম কুমার মজুমদার, সাহান মিয়া, জয়নাল আবেদীন চৌধুরী, কাবুল তালুকদার, মো. আল-আমিন, অনিল দাশ, আবিদুর রহমান, তরুন রায়, হরিমন রায়, অলিউর রহমান, জাকারিয়া আহমদ, মুহাম্মদ কামাল মিয়া, মো. ফরিদ আলী, বিসুল কর, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, মো. ফয়েজ হাসান, মো. জুয়েল আহমেদ, জাহাঙ্গির আলম ও লায়েক আহমদ।
এছাড়াও অবস্থান কর্মসূচীতে প্রায় দুই শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




