গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত অন্তত- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৭:৪৫:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ হাসপাতালে এসেছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাঁদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
এ দিন দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।



