পাঠকরাই আমাদের প্রেরণা, আমাদের শক্তি: দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১১:১০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিগত ৪১ বছর ধরে দৈনিক সিলেটের ডাক’র পথচলা মানুষের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে সেটি আবারো প্রমাণিত হলো নতুন করে। গতকাল শুক্রবার ৪১ বছর পূর্তি এবং ৪২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়েছিলো। সিলেটের সর্বস্তরের গুণীজনরা একে একে ছুটে আসেন ফুলেল শুভেচ্ছা জানাতে সিলেটের ডাক-এর মধুবনস্থ কার্যালয়ে।
গৌরবোজ্জ্বল ৪১ বছর পূর্তি উৎসব শুরু হয় বর্ণাঢ্য র্যালির, মধ্য দিয়ে। বেলা তিনটায় মধুবন সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। এর আগেই সুধীজনরা ভালোবাসার টানে ছুটে আসেন, জড়ো হন ডাক পরিবারে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, এমনকি সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পেশাজীবী কেউ বাদ যাননি। সবার মতো উৎসবে যোগ গ দেন দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি বরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী। উৎসব যেন প্রাণ পায় ডাক তাক পরিবারের এই বটবৃক্ষকে কাছে পেয়ে। র্যালিটি সিটি পয়েন্ট প্রদক্ষিণ করে আবার মধুবনে ফিরে আসে। তারপর অতিথিরা কেক কাটায় মিলিত হন। এসময় দানবীর ড. রাগীব আলী অতিথিদের সাথে দীর্ঘসময় কুশল বিনিময় করেন। সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এসময় অন্যরকম এক আবহ তৈরী হয়। সবাই স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশ নেন উৎসবে সিলেটের ডাকে এক সময় কাজ করেছেন, সেই সদস্যরাও আসতে তুল করেননি। সিলেটের বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন শুভাকাঙ্ক্ষীরা। প্রাণের টানে দীর্ঘপথ পাড়ি দিয়ে উৎসবে যোগ দেন সিলেটের ডাক-এর প্রতিনিধিরা। সবার উপস্থিতিতে সিলেটের ডাক-এর সুসংহত অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠে। এসময় দানবীর ড. রাগীব আলী বলেন, ৪১ বছরের পথচলায় দৈনিক সিলেটের ডাক পাঠকের মধ্যে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। আস্থার জায়গা তৈরী হয়েছে। তবে সেটি একদিনে হয়নি। তিনি বলেন, গণমাধ্যম দিন দিন উৎকর্ষতার দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে নিজের অবস্থান সুসংহত করেছে সিলেটের ডাক। সেটি কখনো সম্ভব হতোনা, পাঠকরা আমাদের পাশে প্রেরণা হয়ে না থাকলে। আগামীর পথেও আমাদের শক্তি হবে পাঠক। সিলেটের ডাক সব সময় সত্য বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদে আপোসহীন ছিলো, ভবিষ্যতেও থাকবে।
গতকাল সিলেটের ডাক-এর বর্ণিল এ অনুষ্ঠানে শামিল হন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম, লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: তাজ উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেটের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি বদরুল ইসলাম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্যাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, এসএমপি’র ডিসি (উত্তর) সজিব খান, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার আমিনুল ইসলাম ও মহানগর পুলিশের মুখপাত্র (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ রঞ্জন চৌধুরী, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: বিলাল উদ্দিন, উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমদ, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা জসিম আল ফাহিম, লিডিং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পিআর) আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী শিক্ষক জোটের সিলেট বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর খেলাফত মজলিসের সভাপতি তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি গাজী রহমত উল্যাহ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক, যুক্তরাজ্য বিএনপি নেতা হেলাল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ডা. রিয়াজুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব রেজাউল করিম সোয়েব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্ট লিঃ সিলেট জোনের ডিজিএম মো. জসিম উদ্দিন খন্দকার, আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা: হোসাইন আহমদ, সৌদি প্রবাসী কমিউনিটি নেতা কাপ্তান হোসেন ও আব্দুল আজিজ মাসুক, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, ইমজার সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, চ্যানেল এস সিলেট অফিসের চিফ মঈন উদ্দিন মনজু, দৈনিক জালালাবাদের চিফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার রোটারিয়ান আমিনুল ইসলাম আমিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন প্রমুখ।
এছাড়া, সিলেটের ডাক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর, সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, কাউসার চৌধুরী, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, এনামুল হক রেনু ও ইউনুস চৌধুরী, স্টাফ রিপোর্টার ফায়জুর রাহমান, মেডিকেল রিপোর্টার ও ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এস এম আসাদুজ্জামান জুয়েল, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, রিপোর্টার লবীব আহমদ, সিনিয়র সম্পাদনা সহকারী বনবীর রায় ও প্রদীপ চন্দ্র দাস, বিজ্ঞাপন বিভাগের প্রধান মো: রফিকুল ইসলাম দুলাল, সাবেক বিজ্ঞাপন ব্যবস্থাপক নামব্রম শংকর, সিনিয়র বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু তাহের, বিজ্ঞাপন ব্যবস্থাপক রাজীব ঘোষ, হিসাবরক্ষক মশহর হুসাইন, কম্পিউটার বিভাগের প্রধান মোঃ ইকবাল সরকার, সিনিয়র পেইজ ডিজাইনার মোঃ ফয়ছল হোসেন, কম্পিউটার অপারেটর পান্না লাল রায়, গ্রাফিকস ডিজাইনার শিপন আহমদ, গ্রাফিকস ডিজাইনার সালমান আহমদ সোহেল, সার্কুলেশন ম্যানেজার হোসেন আহমদ স্বপন, উপ-প্রচার সহকারী ব্যবস্থাপক রাসেল আহমেদ আনিস, সিটিপি ইনচার্জ মো: রোকন উদ্দিন, অভ্যর্থনা কর্মকর্তা নূর মিয়া, অফিস সহকারী হাবিবুর রহমান খান হাবিব, রুবেল আহমদ, ইকবাল হোসেন তালুকদার, মো. এমরান হোসেন মানিক, অফিস স্টাফ শফিক মিয়া, সিকৃবি প্রতিনিধি রায়হান উন নবী, দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিক, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি তাজুল ইসলাম বাবুল, বালাগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান জিলু, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমান, জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রতিনিধি নুরুল হক, ওসমানীনগর প্রতিনিধি কয়েস মিয়া প্রমুখ।




