শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১০:৫৭:৩৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মদনপুরপঞ্চগ্রাম মাদরাসার সামনে আজ সোমবার (২১ জুলাই) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়রা জানান, অতিরিক্ত গতি ও বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নাঈম জানান, “ঘটনাটি মুহূর্তেই ঘটে, আমরা ছুটে গিয়ে দেখি চালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।”




