হটলাইন নম্বর— 01949043697
ঢাকায় বিমান বিধ্বস্তে নিহত- ১৯, কাল রাষ্ট্রীয় শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৫:০২:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন নম্বর— 01949043697
রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম
এ ঘটনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন— শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।
দুর্ঘটনায় সময় ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
আহতদের তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে
বিমান বিধ্বস্তে আহতদের মূলত তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। কোনো শিক্ষার্থী নিখোঁজ থাকলে এই তিনটি হাসপাতালে খোঁজ নেওয়ার অনুরোধ করা হয়েছে।



