জকিগঞ্জে আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৯:০৪:১৮ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে সিলেটের দায়রা জজ আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় তাঁরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




