সিলেট-তামাবিল সড়কে বাস দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৫ জন আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ১২:৩৪:১০ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট-তামাবিল সড়কে বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন শিশু, নারী, পুরুষ আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তামাবিল সড়কের ফেরীঘাট বৈঠাখাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা গেইট লগ বাস, সিলেট মেট্রো-ব-১১-০০০৩) গাড়ি’টি ৩২ জন যাত্রী নিয়ে সিলেট রওয়ানা হয়। সিলেট- তাামাবিল মহাসড়কের ফেরিঘাট বৈঠােখাল নামক স্থানে একটি ইজি বাইক টমটম গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়িটি রাস্তার পশ্চিম পাশে খাদে পানিতে পড়ে যায়। এসময় তামাবিল হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে প্রেরণ করেন। গাড়িতে ২৮ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নেন, এদের মধ্যে কে ৯ জনকে সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ির বেশিরভাগ যাত্রী ছিলেন জাফলং ঘুরতে আসা পর্যটক। তাদের সকলের পরিচয় জানা সম্ভব হয় নাই।




