সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া বাস চালক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ১:০২:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাস চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাসচালক সিলেটের বিশ্বনাথের মাহতাবপুরের আব্দুল কুদ্দুস আলীর ছেলে জাকির আলম (৩৫)।
র্যাব-৯ জানায়, বুধবার দুপুরে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর সুনামগঞ্জগামী সিএনজি অটােরিক্সা ও বাসের মুখােমুখী সংঘর্ষে ২ শিক্ষার্থী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসচালক দ্রুত পালিয়ে যায়।
পরে র্যাব- বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টা ৪০ মিনিটে সিলট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে বাসচালককে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্য গ্রেফতারকত আসামীকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের লক্ষ্য আইনী কার্যক্রম চলমান রয়েছে।
এ সংক্রান্ত আরও নিউজ:-
সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক
বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার
দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল সুনামগঞ্জ, ১২ ঘন্টার আল্টিমেটাম




