সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী সহ আটক- ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ১২:৪৩:৫২ অপরাহ্ন
সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের মিরাবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চয়ন দেব (২২), ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), সুমাইয়া বেগম (২০) ও মাহিয়া সুলতানা মেহেদী (১৮)।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্রেন্ড মাফী’এর বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারী সহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করে আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




