সিলেটে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় কিশোর আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ১০:১৭:০৫ অপরাহ্ন
সিলেটের জালালাবাদ থানাধীন বড়গুল গ্রামের মাওলানা জুবায়ের আহমেদ হত্যা মামলার একমাত্র আসামী নয়নকে (১৬) আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়।
আটককৃত নয়ন জালালাবাদ থানার বড়গুলের আলামিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটক হত্যাকারী নয়নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর আখালিয়া বড়গুল এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার ছুরিকঘাতে মাদ্রাসা শিক্ষক জুবায়ের খুন হয়েছেন।




