টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট থেকে পড়ে শিশু মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৭:০০:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে ডুবে মাসুম (৫ ) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত মাসুম মিয়া সিলেটের শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসেন নিহত শিশু মাসুম মিয়া। দুপুরে হাওরের লালনতরী নামের একটি হাউজবোট থেকে পরিবারের অঘুচরে হঠাৎ পানিতে পড়ে শিশু মাসুম নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরির দল এসে উদ্ধার অভিযান চালালে বিকাল ৫ তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।




