ধোপাগুলে বালু ও মাটিচাপা দিয়ে রাখা আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৬:০৫:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বালু ও মাটিচাপা দিয়ে রাখা অবৈধভাবে লুট হয়ে যাওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে এই পাথর উদ্ধার করা হয়।
জানা গেছে, সিলেটের সাদাপাথর থেকে লুট হওয়া সাদাপাথর ধোপাগুলে রাখা হয়। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় এই সাদাপাথর।
শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ধোপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল থেকে ও মহালদিক গ্রামের প্রায় ২৫ টি বাড়ি থেকে বালু ও মাটির নিচে রাখা পাথর উদ্ধার করা হয়। যেগুলোর পরিমাণ আনুমানিক আড়াই লাখ ঘনফুট বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।




