সুনামগঞ্জে হাওরে নৌক ডুবি: শিশুসহ দুইজন নিখোঁজ. উদ্ধার- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৩:১২:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌক ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। আজ শনিবার ( ২৩ আগস্ট ) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- সামসুদ্দিন( ৬০) তিনি ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন নুসরাত বেগম (৭), সে কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকা করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাসাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়। এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও দুইজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা




