সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৯:৪৩:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আজ শনিবার বেলা পৌঁনে ২ টায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ আবাসিক হোটেল ‘বাধন’এর অভ্যান্তরে বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোটেল ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলীল আহমেদ (১৯), মাহি আক্তার (২৫), কলি বেগম (২৩)।
পরবর্তীতে, বিকেল ৪ টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমেদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




