বিএনপি নেতা ফজলুর কটূক্তির প্রতিবাদে সিলেটে কুশপত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১১:৫৩:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে সিলেটে কুশত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ট ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনের শহীদ ও আহতদের অসম্মান করে বিএনপির শীর্ষ এই নেতা অপচেষ্টা চালিয়েছেন তা প্রশ্নবিদ্ধ, লজ্জাজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর আগেও উনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপি কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। তাই আমরা শুধু শোকজ নয়, ফজলুর রহমানের স্থায়ী বহিষ্কার দাবি করছি।”
বক্তারা আরও বলেন, দল-মত নির্বিশেষে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, সকল প্রগতিশীল শক্তিকে এই ধরনের কটুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।




