সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু শনিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৪:৪৪:৫৪ অপরাহ্ন
লবীব আহমদ : সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী শনিবার (৩০ আগস্ট) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজ।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৬ টায় শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। এর পর ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
এই সিরিজ উপলক্ষে আজ বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছে দুই দলই।




