জৈন্তাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৮:২৬:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী বাসের ধাক্কায় মো. তালহা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল জাফলং সড়কের সারীঘাট দক্ষিনপার সরুফৌদ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত মো. তালহা (২৬) উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের বাসিন্দা। এই ঘটনায়
গুরতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানিয়েছেন, সড়ক দুঘর্টনায় ১ জন নিহত হয়েছেন। আর পর্যটকবাহী বাসটি স্থানীয় জনতা হরিপুর বাজারে আটক করেন।




