সিলেটে বাসদের দুই নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:১১:০৪ অপরাহ্ন
সিলেটে দুই মামলায় বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর আড়াইটায় তাদেরকে আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে দুপুর ১২ টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।




