জামিন পেলেন বাসদের সেই দুই নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৫:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে দুটি মামলায় গ্রেফতার হওয়া ২ বাসদ নেতা জামিন পেয়েছেন। আজ সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া দুই নেতা হলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।
বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, ভাঙচুরের দুটি মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই। তারা আজ ৫ টা পরে জেল থেকে ছাড়া পাবেন।
এর আগে গত শনিবার অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা আটক করার প্রতিবাদে করা আন্দোলনে সায় দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাসদের এই দুই নেতা। পরে দুপুরে তাঁদের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।




