কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলফু চেয়ারম্যান গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৭:০৩:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি জানান, গ্রেফতার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।




