সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় আটক- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৭:১০:৩৮ অপরাহ্ন
সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০), ছড়ারপাড়ের আরব আলীর ছেলে শাহীন আহমদ (২৭), মাছিমপুরের ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার (২৪), বিলপাড়ের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ (৪০) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আমির আলীর স্ত্রী মোছা. নারগিস আক্তার (৪০)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট সবজি বাজারের পিছনে প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।




