খাদিমুল কুরআন পরিষদের তাফসিরুলের সমাপনীতে মানুষের ঢল
দেশের স্থিতিশীলতা রক্ষায় ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের বিকল্প নেই : মামুনুল হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৫:১৮:৪৮ অপরাহ্ন
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস হযরত মাওলানা মামুনুল হক বলেছেন, সারা বিশ্বে মুসলমানরা নিপীড়িত, চরম বঞ্চনার শিকার। খেলাফত ব্যবস্থা পরিহার, অনৈক্য ও সত্যিকার জিহাদ বিমুখ- এ তিনটি কারণে মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খেলাফত ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার সকল মানুষের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। খেলাফত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশের চলমান ক্রান্তিকাল অতিক্রম করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় দেশ ও ইসলাম প্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্য প্রয়োজন। তিনি গতকাল শনিবার সিলেট আলীয়া মাদরাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহ সাধারণ সম্পাদক মুফতী রশিদ আহমদের পরিচালনায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়েখ মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা মাশুক উদ্দিন সভাপতি খাদিমুল কুরআন পরিষদ সিলেট, হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ প্রিন্সিপাল ভার্থখলা মাদ্রাসা, মাওলানা মুহিউল ইসলাম বুরহান মুহতামিম রেংগা মাদ্রাসা,মাওলানা হাফিজ মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
আরও তাফসীর পেশ করেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুল হক ঢাকা, মাওলানা আরিফ জব্বার কাসিমী, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী। মাহফিলে ৬ দফা প্রস্তাবনা পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের ডিসি মো. সারোয়ার আলম, সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা আবুল খায়ের বিথংগলী, পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।
গতকাল ৩য় দিনের সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ জনতার ঢল নামে, সন্ধ্যার পর পরই লোকে লোকারণ্য হয়ে যায়, রাত ১১ টায় সম্মেলন মোনাজাতের মধ্যে সমাপ্ত হয়। মহাসম্মেলনের প্রস্তাবালীর মধ্যে রয়েছে- ১-আজকের মহাসম্মেলন- দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষা, সাম্রাজ্যবাদী ও অধিপত্যবাদী ষড়যন্ত্র রোধে ইসলাম ও দেশের স্বার্থে দেশ ও ঈমান প্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্য প্রত্যাশা। ২-আমাদের প্রিয়নবী মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) সর্বশেষ নবী, যারা তাকে শেষ নবী মানে না ওরা কাফের, কাদিয়ানী সম্প্রদায় রাসুলুল্লাহ সাঃ কে শেষ নবী অস্বীকার করে- অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। ৩-কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওত সম্মেলন সফলের আহ্বান। ৪- কট্টর হিন্দুদের সংগঠন ইসকন, এটা কোন ধর্মীয় সংগঠন নয়, একটা সন্ত্রাসী সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশেও এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫- হযরত শাহজালাল (রহ) সহ ৩৬০ আউলিয়ার নিকট সিলেটবাসী ঋণী,তাদের কারণেই আমরা মুসলমান হয়েছি, পরিতাপের বিষয়, যুগ যুগ ধরে শাহজালাল (রহ) ও শাহপরান মাজার কেন্দ্রীক শিরকী ও অশ্লীলতা কার্যকলাপ চলছিল, উলামায়ে কেরাম, প্রশাসন, মাজার কমিটিসহ সিলেটবাসীর প্রচেষ্টায় এখন মাজারের পবিত্রতা ফিরে এসেছে,এজন্য সংশ্লিষ্টদের মুবারকবাদ জানাচ্ছে,এবং এধারা অব্যাহত রাখার আহ্বান করছে। ৬-ফিলিস্তিনের মুসলমানদের উপর ইয়াহুদী নিপীড়ন সাময়িক বন্ধ হলেও এখনো লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান মানবেতর জীবনযাপন করছেন- তাদের পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছে। সুদানের মুসলমানদের উপর গণহত্যা চলছে, তা বন্ধে বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করছে। -বিজ্ঞপ্তি




