সিলেটের যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৫:৩৩:২৯ অপরাহ্ন
১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়াটার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশে-পাশের এলাকা সমূহে বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে।




