সিলেটে ২ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ সহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:৫৪:১৭ অপরাহ্ন
সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও পিকআপ সহ ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত মো. সাকিল উদ্দিন (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউটের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩ টায় সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১টি ডিআই পিকআপ আটক করা হয়। পরে সেখানে তল্লাশী করে ২ হাজার ২০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমুল্য ২ লাখ ২০ হাজার টাকা। এসময় মো. সাকিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।




