বালাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১০:২৯:১৫ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিতাব আলীর ছেলে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
বালাগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহ শিপুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ১১ নভেম্বর ২০২৫, জিআর নং-৮৪/২০২৫।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




