সিলেটের যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৭:৩৬:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরী সংস্কারের জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ এলাকা, কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা, বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও এর আশপাশ এলাকা।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট।




