রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চতুর্থ মাসিক সমন্বয় সভা
শিক্ষায় পিছিয়ে থাকা সিলেটকে এগিয়ে নিতে জোরালো পদক্ষেপ প্রয়োজন : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১:০৬:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চতুর্থ মাসিক সমন্বয় সভা গতকাল বুধবার নগরীর বন্দরবাজারস্থ ফাউন্ডেশনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য শিল্পপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, মানব কল্যাণের উদ্দেশ্যেই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে বেগবান করতে পারে। তিনি বলেন, এ ধরনের সভার আয়োজন নিজেদের কার্যক্রমের গতিশীলতা এবং আন্তরিকতা বৃদ্ধি করে।
শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী আরো বলেন, শিক্ষাক্ষেত্রে সিলেট অঞ্চল এখনও অনেক পিছিয়ে রয়েছে। এই সংকট কাটাতে জোরালো পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিকের সভাপতিত্বে ও লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেকশন অফিসার জসীম আল ফাহিমের সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমদ, দক্ষিণ সুরমার রাগীবনগরের রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ, লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ছিফত আলী, হাজি রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, নবীগঞ্জের পানিউমদা রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম, দোয়ারাবাজারের বালিউড়া বাজার রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান, ওসমানীনগরের গলমুকাপন রাগীব-মজনু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দেবনাথ, হাওলদার পাড়া রাগীব-রাবেয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্ত্তী, বিশ^নাথের রঘুপুর রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, বিশ^নাথের রাগীব রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া পাঠানটুলার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল্ মাহমূদী, সাহেববাজার সিদাইরগুল রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম আজাদী, রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মো. আব্দুল কাদির, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেপি রাণী দে, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, রাগীব-রাবেয়া নাগরী ইনস্টিটিউটের সহকারী পরিচালক কাজী শাহেদ বিন জাফর, রাগীব-রাবেয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শৈলেন্দ্র কুমার দাস, মধুবন সুপার মার্কেটের ম্যানেজার মো. সাজ্জাদ-উর রহমান শিমুল, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদরাসার মো. আব্দুল আউয়াল খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক বলেন, মানব কল্যাণে নিবেদিত প্রাণ দানবীর ড. রাগীব আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন। এর কার্যক্রম জোরদারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।



