সিলেটের যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:৪৫:০৭ অপরাহ্ন
সিলেটে ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ এবং বাৎসরিক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১কেভি লালাদিঘীর পাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, লালাদিঘীর পাড়, ইগুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারী কলোনী, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবী বাজার, উদ্দ্যম আ/এ, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আ/এ, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আ/এ, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস, এবং ৩৩/১১কেডি আম্বরখানা উপকেন্দ্রের অধীন ১১ কেভি জালালাবাদ ও আম্বরখানা ফিডারের আম্বরখানা পয়েন্ট, মনিপুরী বস্তি, ইউনিমার্ট, দর্শনদেউরী, আর্কাডিয়া, জালালাবাদ আ/এ, ফাজিলচিন্ত আ/এ, পিটিআই, পশ্চিমপীর মহল্লা, রাজারগলি, পায়রা আ/এ, ঝর্ণারপাড়, মিয়া ফাজিলচিত্ত, সুবিদবাজার এলাকা, প্রান্তিক আ/এ, নুরানী আ/এ, বনকলাপাড়া, পশ্চিপীর মহল্লা (আংশিক) ও তদসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




