লোভাছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৫:১৫:০০ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি ব্যাক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিরার রাত অনুমান ১১ টার দিকে।
জানা যায়,উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল বাংলাটিলা গ্রামের মৃত মখরম আলীর পুত্র জামাল উদ্দিন (৪৫) শনিবার দুপুরের দিকে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গেলে খাসিয়াদের ছুড়া গুলিতে গুরতর আহত হন। এ সময় তাঁর সাথে থাকা সঙ্গীরা তাকে বাংলাদেশের হাফারমুখ নামক এলাকায় নিয়ে আসলে জামাল উদ্দিন মারা যান।
গতকাল শনিবার দিবাগত রাত ১২ টার দিকে জামাল উদ্দিন নিহত হওয়ার খবর জানতে পারে তার পরিবার।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় পৌঁছে জামাল উদ্দিনের লাশ রাত ৪টার দিকে থানায় নিয়ে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান,জামাল উদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সিওমেক এর মর্গে প্রেরণ করা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জামাল উদ্দিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




