সিলেটে ৮০ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:২৩:৫১ অপরাহ্ন
সিলেটে ৮০ বস্তা ভারতীয় চা-পাতাসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত মো. জসিম উদ্দিন (৪২) ভোলার লাল মোহন থানার মৃত মো. মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর বাজারে চেকপোস্ট করাকালে ৮০ বস্তায় ৩৮৪০ কেজি অবৈধ ভারতীয় চা-পাতাসহ মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। ভারতীয় চা-পাতার আনুমানিক বাজারমূল্য- ১৯ লাখ ২০ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




