সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:০৯:০৯ অপরাহ্ন
জরুরী সংস্কার কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।




