সহ সভাপতি সেলিম, সেক্রেটারী মাহবুবুল
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন সম্পন্ন,
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৩:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সহসভাপতি পদে মোঃ বদরুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাইদ মোঃ ইব্রাহীম, এ কে এম কামরুজ্জামান ও পারভেজ আহমদ।
গতকাল শনিবার সারদা হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যায় প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ ফলাফল ঘোষণা করেন।




