সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠান ৫ ডিসেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:৪০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ’-২০২৫ প্রদান অনুষ্ঠান আগামী ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ১০ জন মেধাবী (ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্ত) শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হবে।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন।




