বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শান্তিগঞ্জে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:২৮:০০ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শান্তিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ জোহর ছয়হাড়া গ্রামের কৃতিসন্তান ইতালি ভিসেন্সা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বাপ্পার উদ্যোগে ছয়হাড়া নুরে মদিনা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু লেইছ মজনু মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, সহ সভাপতি শেখ শামসুদ্দিন, রুকন তালুকদার, ছাত্রদল নেতা আবু তাহের ইমন, সাব্বির আহমদ সহ দরগাপাশা ইউনিয়ন বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন জামে মসজিদের ইমাম, ছয়হাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনতা।




