বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক
এনটিভি’র সাংবাদিক আনিস রহমানের মায়ের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:২৫:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার সকাল ৯টায় নেত্রকোণার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছিলেন চার ছেলে ও এক মেয়ের জননী। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী: সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, মায়ের আদর, স্নেহ, ভালোবাসা ভুলে থাকা যায় না। মা হচ্ছেন প্রত্যেক সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। মায়েরা সন্তানদের লালনপালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেন যার তুলনা জীবনের সবকিছু দিয়ে পূরণ হবার নয়। মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁর ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির ও মহানগর বিএনপি: সিলেট প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আনিস রহমানের মায়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁর ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা, গভীর সমবেদনা, পরিবারের সবাইকে ধৈর্যধারণ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
ইমজা: এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজার) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু। এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



